আন্তর্জাতিক

ওমিক্রনে ব্রিটেনে ১২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। যুক্তরাজ্যে করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন হিসেবে পরিচিতি পাওয়া ওমিক্রনের সংক্রমণ গুরুতর রূপ নিচ্ছে। রয়টার্স এর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এ পর্যন্ত ব্রিটেনে ওমিক্রনে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ১০৪ জন।

যুক্তরাজ্যের উপ প্রধানমন্ত্রী ডমিনিক রাব সোমবার (২০ ডিসেম্বর) দেশটির বেতার সংবাদমাধ্যম টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যদিও একাধিকবার বলেছেন, বর্তমানে যে হারে ব্রিটেনে ওমিক্রণ সংক্রমণ বাড়ছে, তা অব্যাহত থাকলে সামনে বড় আকারের মানবিক বিপর্যয় অপেক্ষা করছে যুক্তরাজ্যের সামনে।

তবে এই সতর্কবার্তা সত্ত্বেও আপাতত লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন উপ প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ভাইরাসটির বিষয়ে অনেক তথ্য এখনও অজানা। আমরা কিছুটা সময় নিচ্ছি এ সম্পর্কিত আরও কিছু তথ্যের জন্য। পর্যাপ্ত তথ্য যদি আপনার হাতে থাকে, সঠিক উপায়ও তখন আসার সম্ভবনা বেশি।’

গত ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনার রূপান্তরিত ধরন ওমিক্রনের তথ্য দেয় দক্ষিণ আফ্রিকা। তার পর থেকে এ পর্যন্ত বিশ্বের ৮৯ টি দেশ শনাক্ত হয়েছে ওমিক্রনে আক্রান্ত রোগী।

যুক্তরাজ্যে গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং অত্যন্ত দ্রুতগতিতে বাড়তে থাকে পড়তে থাকে এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা। ১৩ ডিসেম্বর দেশটির সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে ‘অভূতপূর্ব’ গতিতে ওমিক্রন ছড়িয়ে পড়ছে এবং বর্তমানে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন- তাদের প্রায় অর্ধেকই ওমিক্রনে আক্রান্ত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা