ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমেছে

সাননিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমে গেছে। কমেছে নতুন শনাক্তের সংখ্যাও। সারাবিশ্বে নতুন করে ২৪ ঘণ্টায় করোনায় সাড়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্তের সংখ্যা পৌনে ৫ লাখের নিচে নেমেছে।

নতুন ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে। আর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রাশিয়ায়। মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে- যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইউক্রেন, মেক্সিকো ও ভিয়েতনাম।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সোমবার (২০ ডিসেম্বর) ভোরে এসব তথ্য দিযেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, নতুন ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় তিন হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড় হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ৭০ হাজার ১০৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৭৪৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৯০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ৩০৭ জনে।

এদিকে নতুন ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৪৫ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৬১ হাজার ৩৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ২১৮ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৭৩ জন এবং মারা গেছেন ৭৫ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা