আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

আন্তর্জতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) ভোরে অগ্ন্যুৎপাতের কারণে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

ধোঁয়ার কুণ্ডলী উঠে যায় উপরের দুই কিলোমিটার পর্যন্ত। অগ্ন্যুৎপাত এলাকা থেকে দূরে থাকতে স্থানীয়দের সতর্ক করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

ইন্দোনেশিয়া সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলোজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) জানায়, রোববার ভোরে অগ্নুৎপাতের ফলে ঘন সাদা ও ধূসর ছাই মেঘের সৃষ্টি হয়।

সংস্থাটি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানায়, অগ্ন্যুৎপাতের সক্রিয় এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো কিছুর সংস্পর্শে না আসতে। লাভার প্রবাহের কারণে ৫০০ মিটার (১৫০০ ফুট) দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে নদীসংলগ্ন এলাকা থেকে। পিভিএমবিজি বাসিন্দাদের অগ্ন্যুৎপাত কেন্দ্রের ১৩ কিমি (৮ মাইল) দক্ষিণ-পূর্বের মধ্যে কোনো কার্যক্রম না করার জন্যও বারণ করেছে।

উল্লেখিত, এর আগে চলতি মাসের শুরুতেও এই আগ্নেয়গিরি থেকে ভয়াবহ রকমের অগ্ন্যুৎপাত হয়। তখন অন্তত ৪৬ জন নিহত হন। বহু সংখ্যক নিখোঁজ রয়েছে এখনও। এছাড়া কয়েক হাজার লোক বাড়িঘর ছাড়া হয়ে পড়েন। খবর রয়টার্সের

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা