আন্তর্জাতিক

কঠোর লকডাউনে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক: আজ রোববার (১৯ ডিসেম্বর) থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। দেশটিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় এই পদক্ষেপ।

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখেও জনস্বাস্থ্য বিবেচনায় রোববার থেকে এমন কঠিন সিদ্ধান্ত কার্যকর করবে দেশটির সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগমস্থল কমপক্ষে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে।

তবে সার্বিক পরিস্থিতিতে এ ধরনের বিধিনিষেধ জারি করা ‘অপরিহার্য’ ছিল বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। একই সঙ্গে তিনি দেশের নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

বিশ্বের দেশে দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ পর্যন্ত নতুন এ ধরনটি ৭৭টি দেশে ছড়িয়েছে। করোনার যেকোনো প্রজাতির চেয়ে এটি দ্রুত মানুষকে সংক্রমিত করছে। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সব দেশকে সতর্ক হতে বলছেন।

এদিকে করোনাভাইরাসের পরিবর্তিত এ রূপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউরোপের দেশগুলো বিধিনিষেধ আরও কঠোর করছে। তবে ওমিক্রনের বিস্তার শুরুর পর নেদারল্যান্ডস সরকারের ঘোষিত এই নিষেধাজ্ঞাই সবচেয়ে কঠোরতম।

স্থানীয় সময় রোববার থেকে নেদারল্যান্ডসে নতুন এ বিধিনিষেধ কার্যকর হবে। এর আগে দেশটির সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে বৈঠকের পর লকডাউনের ঘোষণা আসে।

এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, আবারও লকডাউনে যাচ্ছে নেদারল্যান্ডস। এটিই অনিবার্য। কারণ করোনার নতুন এ ধরনটির অভিঘাত দ্রুতই আমাদের ওপর আসছে। আমাদের নাগরিকরা এ বিষয়টি বুঝতে পারবেন, আমি তা মনে করি।

ওমিক্রন মোকাবিলার অংশ হিসেবে জনসমাগম এড়াতে গত কয়েক সপ্তাহ ধরে নেদারল্যান্ডসে সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে কারফিউ জারি রয়েছে।

গত বছরের শুরুতে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি শুরুর পর এখন পর্যন্ত নেদারল্যান্ডসে দুই কোটি ৯৬ লাখ ছয় হাজার ৭৪৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজার ৪২০ জন। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৪ হাজার ৬১৬ জন আক্রান্ত ও ৫০ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা