ওমিক্রন
আন্তর্জাতিক

বুস্টার ডোজ নিয়েও ওমিক্রনে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বুস্টার ডোজ নেওয়ার পরও এক ব্যক্তির শরীরে ওমিক্রন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নিউইয়র্ক ফেরত ওই লোক ফাইজারের তিন ডোজ টিকা নিয়েছিলেন। এরপরও করোনার নতুন ধরনে আক্রান্ত হয়েছেন তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মুম্বাই নগর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানিয়েছে, গত ৯ নভেম্বর ভারতীয় বিমানবন্দরে নামার পর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন ২৯ বছর বয়সী এক ব্যক্তি। এরপর তার নমুনা জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য ল্যাবে পাঠানো হয়। শুক্রবার (১৭ ডিসেম্বর) তার শরীরে ওমিক্রনের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

বিএমসি জানিয়েছে, ওই ব্যক্তির কোনো শারীরিক উপসর্গ নেই। এরপরও বাড়তি সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া, ওই রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে যাওয়া দুইজন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভারতের বাণিজ্যিক রাজধানীতে ওমিক্রন রোগীর সংখ্যা ১৫তে পৌঁছালো, এর মধ্যে পাঁচজনই বহিরাগত।

মুম্বাই কর্তৃপক্ষ বলেছে, এরই মধ্যে ওমিক্রন পজিটিভদের ১৩ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এছাড়া, যাদের শরীরে করোনার নতুন এই ধরন ধরা পড়েছে, এখন পর্যন্ত তাদের কারোরই গুরুতর কোনো শারীরিক উপসর্গ দেখা যায়নি।

মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৪০ জন ওমিক্রন পজিটিভ শনাক্ত হয়েছেন। আর গোটা ভারতে এর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।

ওমিক্রনের প্রাদুর্ভাব বাড়তে থাকায় শুক্রবার আবারও স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। করোনার এবারের ঢেউয়ে দেশটির ১৯টি জেলাকে ‘সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ অবস্থায় সবাইকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

দিল্লি, মহারাষ্ট্র ছাড়াও ভারতের কর্ণাটক, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্র প্রদেশে ওমিক্রন শনাক্ত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা