ফাইল ছবি
আন্তর্জাতিক

প্রেমিকাকে উপহার দিতে ডাকাতি, গ্রেফতার ৩

আন্তর্জতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সারোজিনি এলাকায় প্রেমিকার মান ভাঙাতে দামি উপহার দিতে দিনদুপুরে ডাকাতির দুঃসাহস দেখাতে গিয়েছিলেন এক যুবক, সঙ্গে ছিল দুই বন্ধু।

তারা প্রাথমিক লক্ষ্যটুকু পূরণ করতে পারলেও শেষরক্ষা হয়নি, পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে সবাইকে। উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া সব মালামালও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, তিন অভিযুক্তের নাম শুভম (২০, আসিফ (১৯) এবং শরিফুল মোল্লা (৪১)।

পুলিশ জানিয়েছে, তারা অপরাধীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ জোগাড়ের চেষ্টা করেছিল। কিন্তু ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা ছিল না। তবে ভুক্তভোগী জানান, ডাকাতির সময় এক ডাকাত তাদের একজনকে শুভম নামে ডেকেছিল। এরপর শুভম নামে অপরাধীদের প্রায় ১৫০টি ফাইল পরীক্ষা করে পুলিশ এবং শেষ পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত করে।

জিজ্ঞাসাবাদে শুভম জানান, গত জুলাইয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের জন্য গ্রেফতার হয়েছিলেন তিনি এবং নভেম্বরে ছাড়া পান। কারাগারে থাকার সময় আসিফের সঙ্গে বন্ধুত্ব হয় শুভমের এবং ছাড়া পাওয়ার পর তারা আবারও দেখা করেন।

ভুক্তভোগী আদিত্য কুমারের অভিযোগ, স্থানীয় সময় গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি সারোজিনি নগরের বাসায় একাই ছিলেন। এসময় তার ডোর বেল বেজে ওঠে। তিনি দরজা খোলার সঙ্গে সঙ্গে কিছু লোক জোর করে ঘরের ভেতর ঢুকে পড়ে এবং পিস্তল দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে।

আদিত্য কুমার ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনজনের সঙ্গে শক্তিতে পেরে ওঠেননি। তারা তাকে মারতে মারতে মেঝেতে ফেলে বিছানার চাদর দিয়ে বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন, কাপড়-চোপড়সহ ব্যাগ, জ্যাকেট, জুতা, হাতঘড়ি, স্কুটার প্রভৃতি নিয়ে চলে যায়।

এর কিছুক্ষণ পর হাতের বাঁধন খুলতে সক্ষম হন আদিত্য এবং ঘরে থেকে যাওয়া আরেকটি ল্যাপটপ থেকে ফেসবুকের মাধ্যমে বিষয়টি স্বজনদের জানান। এরপর তারাই পুলিশে খবর দেন।

গত শুক্রবার (১৭ ডিসেম্বর) শুভমের পাশাপাশি তার দুই সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ। শুভমের বিরুদ্ধে এর আগে আরও দুটি এবং আসিফ ও শরিফুলের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের...

ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথর...

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১...

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদে...

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন কিরণ রাও

সময় বদলের সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের প্রেম, সম্পর্ক ও অনুভূতি প্রকাশের ধরনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা