জ্বালানি তেল
আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবার কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে যখন তেলের দামে ভোক্তাদের নাভিশ্বাস তখন বিশ্ববাজারে আরেকদফা কমেছে জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম কমেছে ২ দশমিক শূন্য ৯ ডলার বা ২ দশমিক ৮৯ শতাংশ। ফলে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৭০ দশমিক ২০ ডলারে।

একইসাথে দাম কমেছে ব্রেন্ট ক্রুড অয়েলেরও। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ৯৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৯২ ডলারে। ফলে মাসের ব্যবধানেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ।

গত এক সপ্তাহে প্রতি গ্যালন হিটিং অয়েলের দাম ১ দশমিক ৪১ শতাংশ কমে ২ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। ফলে মাসের ব্যবধানে হিটিং অয়েলের দাম কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ।

এর আগে গত ৭ বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ দাম বাড়ে জ্বালানি তেলের। পরে গত ৩ নভেম্বর দেশের বাজারেও ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় সরকার। ওই দিন রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এরপর বিশ্ববাজারে যখন তেলের দাম কমে, তখনও বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য কমার কোনো প্রবণতা দেখা যায়নি সরকারের পক্ষ থেকে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা