আন্তর্জাতিক

ইরাকে জোড়া রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে অতি সুরক্ষিত গ্রিন জোন লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়েছে, যার একটি সেখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরিত হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে এ রকেট হামলা হয়। রয়টার্স এর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, বাগদাদের গ্রিন জোনকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। একটি রকেট আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়। অপর রকেটটি ভূমিতে এসে পড়ে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে রকেটটিকে আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়, সেটি মার্কিন দূতাবাসের কাছেই পড়েছে। তবে এতে কোনো আমেরিকান হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা। দ্বিতীয় রকেটটি পড়েছে মার্কিন দূতাবাস থেকে ৫০০ মিটার দূরের একটি স্থানে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন সেনা ও স্বার্থ লক্ষ্য করে বেশ কিছু রকেট বা ড্রোন বোমা হামলা চালানো হয়।

সাধারণত বাগদাদের গ্রিন জোনে এ ধরনের রকেট হামলার জন্য ইরানপন্থী ইরাকি শিয়া মিলিশিয়াকে দায়ী করে যুক্তরাষ্ট্র। কিন্তু এ পর্যন্ত এসব রকেট হামলার দায় স্বীকার করেনি কেউ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা