ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে করোনায় ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় আবারও ৩৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। এতে দেশটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০১ জনে। তবে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার হার এখনও ৯৮.৮১ শতাংশে রয়েছে।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর

রোববার (১৭ ডিসেম্বর) যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের ৪ জনই কেরালার বাসিন্দা। বাকি ১ জন উত্তরপ্রদেশের। এই তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ওয়ান ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে করোনার ‘অতি সংক্রামক’ হিসেবে পরিচিত নতুন ‘জেএন.১’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ৯০

গত শনিবার কেরালার ৭৯ বছর বয়সী এক নারী কোভিড রোগীর শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ পাওয়া গেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

বিজ্ঞানীদের দাবি, কেরালায় শনাক্ত হওয়া নতুন এই ভ্যারিয়েন্ট করোনার আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রামক। তবে গবেষণার আগে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তারা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২.৮৬ অথবা পিরোলার মতোই এই জেএন.১। এটি গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্ত হয়। সম্প্রতি চীনেও জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ ডিসেম্বর ৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

আরও পড়ুন: কুয়েতের আমির আর নেই

এদিকে কেরালায় করোনার নতুন ধরন জেএন.১ শনাক্ত হলেও, এটা নিয়ে উদ্বেগের কারণ নেই বলে দাবি করেছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা