সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়েছে। অবশ্য প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদেই আছেন।

আরও পড়ুন : শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ৯০

সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি গাড়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়ি বহরকে ধাক্কা দেয়।

আরও পড়ুন : হলিডে পার্টিতে হামলা, নিহত ১২

একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল।

দুর্ঘটনার পর সিলভার রংয়ের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে। এজেন্টরা গাড়িটি কোণঠাসা করে এবং চালকের দিকে অস্ত্র তাক করে। তবে গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন।

আরও পড়ুন : ভারতে কারখানায় বিস্ফোরণে নিহত ৯

ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেন এবং জিল বাইডেন নিরাপদে ছিলেন বলে জানা গেছে। তারা নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরেছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে রয়টার্স।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা