আন্তর্জাতিক

শাশুড়িকে নিয়ে পালালেন জামাই

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে জামাইয়ের হাত ধরে পালালেন শাশুড়ি। গত শনিবার (১৮ ডিসেম্বর) পালিয়ে গেছেন রাজ্যের হাওড়া জেলার লিলুয়া থানার বাসিন্দা ওই দুজন। যা নিয়ে তোলপাড় চলছে রাজ্যজুড়ে।

শাশুড়ির নাম শেফালী দাস, জামাইয়ের নাম কৃষ্ণগোপাল দাস। তাদের সন্ধান চেয়ে এবং বিচার দাবিতে লিলুয়া থানা লিখিত অভিযোগ দিয়েছেন শেফালীর স্বামী বাবলা দাস ও মেয়ে (কৃষ্ণগোপালের স্ত্রী) প্রিয়াঙ্কা দাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর নতুন বিশ্বাস পাড়ার বাসিন্দা বাবলা দাস পেশায় ভ্যানচালক। ২০১৭ সালে তার মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে রামপুরহাটের বাসিন্দা কৃষ্ণগোপালের বিয়ে হয়। কাজের সূত্রে তিনি ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকতেন। এই সুযোগেই শেফালী দাসের সঙ্গে তার বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।

প্রিয়াঙ্কা দাস তার লিখিত অভিযোগে জানান, বিয়ের পর থেকেই স্বামী কৃষ্ণগোপাল তাকে মারধর করতেন এবং অশ্লীল ভাষায় গালাগাল করতেন। তিনি তার স্বামীর কার্যকলাপ জেনে গেলে মারধর আরও বেড়ে যায়। এমনকি নিজের বাড়িতে প্রিয়াঙ্কাকে রেখে কৃষ্ণ থাকতেন শ্বশুরবাড়িতে। এই সুযোগে শেফালী ও কৃষ্ণের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়, যার জেরে দুজন শনিবার পালিয়ে গেছেন।

অভিযোগটি পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা