বিনোদন

প্রিয়াঙ্কাকে চান বিয়ার গ্রিলস

সান নিউজ ডেস্ক: ভ্রমণ জগতের তারকা বিয়ার গ্রিলস। জলে জঙ্গলেই কর্মকাণ্ড তার। বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিকূল পরিবেশে টিকে থাকা ও ঘুরে বেড়ানোর মাধ্যমে তিনি অসামান্য জনপ্রিয়তা লাভ করেছেন। তার ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানটি খুব জনপ্রিয়।

আরও পড়ুন: আরিয়ান আমার ক্রাশ ছিল

মাঝে মধ্যে অতিথিদের নিয়েও চলে যান গহীন জঙ্গলে। ভারতের সুপারস্টার অক্ষয় কুমার, রণবীর সিং, ভিকি কৌশল অনেককেই দেখা গেছে বিয়ারের সঙ্গে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও একটি পর্ব করেছেন তিনি।

এবার বিয়ার গ্রিলসের ইচ্ছে, তিনি নারী তারকাকে নিয়ে অ্যাডভেঞ্চারে যাবেন। আর সেক্ষেত্রে তার প্রথম পছন্দ প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে উঠে আসা এই আন্তর্জাতিক তারকা বিশ্বজুড়েই পরিচিত।

এ বিষয়ে বিয়ার গ্রিলস এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রিয়াঙ্কা যদি আমার দলে যোগ দেয় তাহলে আলাদা আনন্দ হবে। তার স্বামী নিক জোনাসকে নিয়ে গিয়েছিলাম, অসাধারণ মানুষ। সবাই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন এবং তার গল্প শুনতেও ভালবাসবেন।’

আরও পড়ুন: ভাইরাল আল্লু অর্জুন

কিছুদিন আগেই রণবীর সিংকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়েছিলেন বিয়ার গ্রিলস। তখন রণবীর তাকে জড়িয়ে ধরে চুমুও খেয়েছিল। এ নিয়ে অবশ্য বিতর্কও হয়েছিল। তবে বিয়ার বললেন, ‘জীবনের আসল উদ্দেশ্যেই হল বেচেঁ থাকার রসদ খুঁজে নেওয়া। মন থেকে ভালো থাকা এবং নিত্য নতুন রাস্তা খোঁজা খুব দরকার। এই সমস্ত গুণ রণবীরের মধ্যে রয়েছে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা