পরীমণি জন্য খাবার নিয়ে এলেন আরেক ‘মা’
বিনোদন

পরীমনির জন্য খাবার নিয়ে এলেন আরেক ‘মা’

সান নিউজ ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি গর্ভে বেড়ে উঠছে আরও এক প্রাণ। যার বয়স এখন আট মাস। এই গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে সবধরণের কাজ থেকে বিরত রাখছেন পরী। স্বামী শরিফুল রাজও তার সেবাযত্নের ত্রুটি রাখছেন না।

আরও পড়ুন: পাট কেটে বিপাকে কৃষক

গর্ভকালীন এই সময়ে পরীমনি জন্য ভালোবাসা আর উপহার নিয়ে হাজির হচ্ছেন সিনেমার অঙ্গনের অনেকেই। কিছুদিন আগেই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার জন্য উপহার পাঠান। এরপর অভিনেত্রী শিল্পী সরকার অপু নিয়ে আসেন হরেক রকম খাবার, ফুল ও শাড়ি। এসব ভালোবাসায় আপ্লুত হন পরী। জানান, অপুকে তিনি মায়ের মতো ভালোবাসেন।

এবার পরীমণির জন্য নানারকম খাবার রান্না করে নিয়ে এলেন তার আরেক ‘মা’ চয়নিকা চৌধুরী। অন্তঃসত্ত্বা পরীমনি পাতে খাবার তুলেও দেন এই নির্মাতা। ওই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন পরীমনির স্বামী, অভিনেতা শরিফুল রাজ।

ছবি পোস্ট করে পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘তোমাকে নিয়ে কিছু লেখাটা আমার জন্যে আসলেই কঠিন কিছু হয়ে যায় সবসময়। কী যে লিখতে চাই, সেসব ঠিক লিখতেই পারি না কখনো! আমার এই মা হওয়ার জার্নিতে শুরু থেকেই তো তুমি ছিলে। কত যত্ন করেছো সবসময়! এসবের কৃতজ্ঞতা কি আর এমনিই এমনিই বলা হয়ে যায় বলো! মায়েরা এমনই তাই না! আমিও তোমার মতো একজন প্রাউড মাদার হবো দেখো। মন ভরে দোয়া দিও… এভাবেই।’

চয়নিকার প্রতি ভালোবাসা জানিয়ে পরীমনি আরও লেখেন, ‘তার এত ব্যস্ততার মাঝেও আমার জন্য এসব করতে ভুল নেই। মা শোনো, আই লাভ ইউ অনেক অনেক অনেক।’

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

চয়নিকা চৌধুরীকে মা বলেই সম্বোধন করেন পরীমনি। এই নির্মাতার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছেন পরীমনি। সেই থেকে তাদের মধ্যে দারুণ সম্পর্ক। পরীমনি দুর্দিনেও সর্বদা পাশে ছিলেন চয়নিকা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা