আন্তর্জাতিক

তৃণমূলের দখলে কলকাতা 

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে ভোটের ফলাফল দিয়ে টানা তৃতীয়বারে মতো তৃণমূলের দখলে এলো কলকাতা সিটি। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা সিটির ১৪৪ ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৩৪, বিজেপি, ৩ বামফ্রন্ট ২, কংগ্রেস ২ এবং অন্যদের দখলে গেছে ৩টি ওয়ার্ড।

যদিও নির্বাচন কমিশন এই ফলাফল চূড়ান্ত অনুমোদন দেয়নি তবে স্পষ্টতই বলা যায় ভোটের সংখ্যায় বা মার্জিনে কিছু হেরফের হতে পারে, তবে আসন সংখ্যা এইই থাকছে। অর্থাৎ ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৩৪টি। অপরদিকে, যে বাম এবং কংগ্রেস একুশের বিধানসভা ভোটে খাতা খুলতে পারেনি তারা দুটি করে আসন পেয়েছে। তবে ভারতসহ পশ্চিমবঙ্গেও কমছে বিজেপির ইমেজ।


এদিকে ভোটের এমন ফলাফলে স্বভাবতই খুশির আমেজ বইছে রাজ্যের শাসক দল তৃণমূলশিবিরে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা বাড়তেই তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে কর্মী-সমর্থকরা জড়ো হচ্ছেন, উৎসবে মেতেছেন, এক অকাল দোল উৎসব পালন করছেন। মুখে তাদের শ্লোগান ‘এবার খেলা হবে দিল্লিতে। ’ অর্থাৎ ২০২৪ ভারতে যে লোকসভা নির্বাচন হবে তাতে প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার মমতা বন্দ্যোপাধ্যায়।

গত রোববার (১৯ ডিসেম্বর) কলকাতায় যে সিটি নির্বাচন হয়েছিল, মঙ্গলবার হয়েছে তার ভোট গণনা। এবার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে মোট ৯৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সম্পূর্ণ ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। কলকাতার মোট ভোটার সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৩৫৭ জন। ১৪৪ ওয়ার্ডে ৪ হাজার ৯৫৯টি বুথে ভোট নেওয়া হয়। তাতে কলকাতা থাকলো মমতার তৃণমূলের দখলেই।

উল্লেখিত, ২০১০ সালে প্রথম কলকাতা সিটি নির্বাচনে বিজয়ী হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এরপর ২০১১ সালে বাংলার মসনদ দখল করে তারা, প্রথম পশ্চিমবাংলার নারী মুখ্যমন্ত্রী হন দিদি (মমতা)। এরপর ২০১৫ সালে সিটি নির্বাচনে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টিতে জয় পায় তৃণমূল কংগ্রেস।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা