আন্তর্জাতিক

চতুর্থ ডোজ প্রয়োগে যাচ্ছে  ইসরায়েল

সাননিউজ ডেস্ক: করোনার ওমিক্রন ধরনের কারণে সংক্রমণের নতুন ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, তারা বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানায়, ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা স্বাস্থ্য কর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য চতুর্থ ডোজের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেলের এই প্রস্তাবকে দ্রুত স্বাগত জানান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

তিনি বলেন, “বড় খবর। এটি আমাদের ওমিক্রনের ঢেউ অতিক্রম করতে সাহায্য করবে।” এ বিষয়ে প্রস্তুতি শুরু করার জন্য কর্মকর্তাদের নিদের্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার ওমিক্রন আক্রান্ত এক রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করে ইসরায়েলে। জানামতে দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যুর ঘটনা এটি। এরপরই পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞরা চতুর্থ ডোজের প্রস্তাব দেন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ওমিক্রন ধরনের অন্তত ৩৪০ রোগী শনাক্ত হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা