আন্তর্জাতিক

হ্যাক হয়েছে নরেন্দ্র মোদীর টুইটার 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। তার অ্যাকাউন্ট হ্যাক করে বিট কয়েন নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার মধ্যরাতে হ্যাক করা হয় তার টুইটার অ্যাকাউন্ট।

রোববার (১২ ডিসেম্বর) সকালে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হ্যাক করে ছড়ানো বার্তা এড়িয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মধ্যরাতে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় দাবি করা হয়, ভারতে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে। এসময় একটি লিঙ্কও শেয়ার করা হয়।

এরপর মোদীর টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে নেটমাধ্যমে চলতে থাকে নানা আলোচনা-সমালোচনা।

তবে দ্রুতই অ্যাকাউন্ট উদ্ধার করে টুইট বার্তাটি সরিয়ে ফেলা হয় এবং বিষয়টি পরিষ্কার করা হয়। বিষয়টি নিয়ে বিবৃতি দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে কারা এই অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু জানানো হয়নি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা