আন্তর্জাতিক

চীনের বিরুদ্ধে ভারতের মামলা, স্বাক্ষী ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস ছড়ানোর দায়ে এবার চীনের বিরুদ্ধে মামলা করেছে ভারত। সে মামলায় সাক্ষী বানানো হয়েছে ট্রাম্প ও মোদীকে। কেননা শুরু থেকেই চীনকে করোনাভাইরাস ছড়ানোর জন্য দায়ী করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে এ তথ্য দেওয়া হয়।

বিহারের আইনজীবী মুরাদ আলি ভারতের আদালতে এই মামলা করেন। মামলার আসামি করা হয়েছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে। ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ এবং ১২০ (খ) ধারায় মামলা দায়ের করা হয়।

করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে এটাই প্রথম মামলা নয়। এর আগে যুক্তরাষ্ট্রের আদালতে একাধিক মামলা হয়েছে। সেসব মামলার শুনানিও হয়েছে। কিন্তু জিন পিংয়ের ডাক পড়েনি।

এদিকে মুরাদ আলি তার দায়ের করা মামলায় দুজন সাক্ষী হিসেবে রেখেছেন নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পকে। আর এসবের থেকেও বড় কথা, আদালত তার মামলার শুনানিতে সায় দিয়েছে। ১৬ জুন এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

আইনজীবী মুরাদ আলির দাবি, সঠিক সময় চীন সতর্কতা জারি করলে করোনাভাইরাস সারা বিশ্বে এভাবে ছড়িয়ে পড়তো না।

আজ এই ভাইরাসের কারণে বহু দেশে লকডাউন চলছে। দেশের অর্থনীতি ধুঁকছে। আর এসব দুর্ভোগের জন্য দায়ী চীন। এমনটাই মনে করেন ঐ আইনজীবী।

তাই তিনি সরাসরি আইনের দ্বারস্থ হয়েছেন। কোনভাবে চীনকে ছেড়ে দিতে রাজি নন তিনি। সমস্ত সংবাদমাধ্যমে প্রচারিত তথ্য তার মামলার ভিত্তি বলে জানিয়েছেন এই আইনজীবী।

তবে চীন বরাবরই এসব দাবি নাকচ করে আসছে। তারা বলছে, প্রকৃতি থেকেই করোনাভাইরাসের সৃষ্টি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা