আন্তর্জাতিক

ঋতু পরিবর্তন করোনায় প্রভাব ফেলবে না

আস্তর্জাতিক ডেস্ক:

ঋতু পরিবর্তনে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে কোনও প্রভাব ফেলবে না বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বুধবার ১১ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান এক সংবাদ সম্মেলনে এমনটি জানান।

সংবাদ মাইক রায়ান বলেন, আমাদের কাছে খুব অল্প প্রমাণ আছে যে ঋতু পরিবর্তনের কারণে করোনার সংক্রমণ প্রভাবিত হচ্ছে। আমরা এই আশার ওপর নির্ভর করতে পারি না যে ঋতু পরিবর্তন অথবা তাপমাত্রা বাড়লে আমরা এর উত্তর খুঁজে পাবো। এখন আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যেখান থেকে আমরা বলতে পারবো যে ঋতু পরিবর্তন হলে ভাইরাসটি আরো আক্রমণাত্বকভাবে অথবা আরো দ্রুত ছড়াবে কি না।

মহামারিটির শুরু হওয়ার প্রথম দিকে অনেক বিশেষজ্ঞই পরামর্শ দিয়েছিলেন যে গরমে করোনার প্রকোপ কমে যেতে পারে।

তবে দিন যত যাচ্ছে সেই ধারণা ততই ফিকে হয়ে যাচ্ছে। বর্তমানে করোনা সংক্রমনের হার আগের চাইতে অনেক বেড়ে গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা