আন্তর্জাতিক

আফগানিস্তানে কয়লা খনি বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশে এক কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় আরো বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করছেন কর্মকর্তারা।

মঙ্গলবার (১০ জুন) গ্যাস বিস্ফোরণের পর ওই খনিটিতে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এনডিটিভি।

দেশটির কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পরপরই দুই জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। আর বাকি পাঁচ শ্রমিকের মরদেহ রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

এ বিষয়ে প্রাদেশিক সরকারের মুখপাত্র সাদিক আজিজি জানান, খনির ভেতরে আরো ১১ জন আটকা পড়ে আছেন। আমার মনে হয় না, আমরা কাউকে জীবিত পাবো।

উল্লেখ্য, গত বছরেও আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশে খনিতে গ্যাস বিস্ফোরণে ছয় জন শ্রমিক নিহত হন।

আফগানিস্তানে সম্প্রতি বেশ কয়েকটি খনি দুর্ঘটনা ঘটেছে। দেশটিতে কোন রকম প্রশিক্ষণ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকি নিয়ে খনিতে কাজ করছেন শ্রমিকরা। সূত্র: এনডিটিভি

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা