আন্তর্জাতিক

বোস্টনে আবারও ভাঙ্গা হল কলম্বাসের মূর্তি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আমেরিকা আবিষ্কারক হিসেবে খ্যাতি পাওয়া ক্রিস্টোফার কলম্বাসের একটি মূর্তি ভেঙে ফেলা হয়েছে। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের আটলান্টিক এভিনিউয়ের ক্রিস্টোফার কলম্বাস পার্কের ওই মূর্তিটির মাথা গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) সকালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলটিকে ‘ক্রাইম সিন’ হিসেবে চিহ্নিত করে রাখে।

১৪৯২ সালের ১২ অক্টোবর আমেরিকা আবিষ্কার করেন ইতালীয় নাগরিক ক্রিস্টোফার কলম্বাস। স্পেনের তৎকালীন রাণীর অর্থানুকূল্যে এ ভূখণ্ডে অবতরণ করেন তিনি। তবে আমেরিকার আবিষ্কারক হিসেবে কলম্বাসের ভাবমূর্তি যুক্তরাষ্ট্রে ক্রমেই ম্রিয়মাণ হয়ে পড়ছে। সমালোচকদের অনেকেই তাকে আমেরিকায় ইউরোপীয় উপনিবেশবাদের হোতা এবং স্থানীয় আদিবাসীদের ওপর গণহত্যার অগ্রদূত হিসেবে আখ্যায়িত করে থাকেন।

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী বিক্ষোভের সময়ে কলম্বাস বিরোধী মনোভাব জোরালো হয়েছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে তার একটি ভাস্কর্যে আগুন দেয় বিক্ষোভকারীরা। স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুন) রাতে ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভাস্কর্যটি লেকের পানিতে ফেলে দেয় তারা।

বোস্টন শহরে আক্রান্ত হওয়া কলম্বাসের মূর্তিটি এর আগেও আক্রান্ত হয়েছে। ২০০৬ সালেও একবার মূর্তিটির মাথা ভেঙে ফেলা হয়। ২০১৫ সালের জুন মাসে মূর্তিটির গোড়ায় লিখে দেওয়া হয় 'ব্ল্যাক লাইভস ম্যাটার'।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা