আন্তর্জাতিক

ইতালি যাওয়ার পথে ফের নৌকা ডুবি, নিহত ২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলের কাছে নৌকাডুবিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ জুন) তিউনিসিয়ার এসফ্যাক্স শহর আদালতের মুখপাত্র মৌরাদ তৌরকি জানিয়েছেন, মোট ৫৩ জন অবৈধ অভিবাসী নিয়ে ইতালি যাচ্ছিল নৌকাটি। এর বেশিরভাগ যাত্রীই ছিলেন আফ্রিকান। পথিমধ্যে নৌকা ডুবে যাওয়ায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

গত মাসেই (মে) তিউনিসিয়া ঘটনায় উপকূলে আরেকটি নৌকাডুবির একজন নিহত ও ছয়জন নিখোঁজ হন। সে সময় নৌকার অন্তত ৮০ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছিল।

গত বছর অভিবাসনের উদ্দেশ্যে সাগর পাড়ি দিতে গিয়ে তিউনিসিয়ার জারজিস উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৮৬ জন।

জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম চারমাসে তিউনিসিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রচেষ্টা ১৫০ গুণ বেড়ে গেছে।

প্রতিবছর আফ্রিকা-দক্ষিণ এশিয়ার অসংখ্য মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় জীবনের ঝুঁকি নিয়েই অবৈধভাবে ইউরোপের পথে রওয়ানা হন।

তাদের অনেকেই মুক্তিপণের জন্য হয় পাচারকারীদের হাতে বন্দি হন, না হয় নৌকায় সাগরপাড়ি দিতে গিয়ে হারান প্রাণটাই। আবারো ঘটেছে সেই একই ঘটনা। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা