আন্তর্জাতিক

উহানকে ছাড়িয়ে গেল মুম্বাই

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দক্ষিণ এশিয়ার আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিন হাজার হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত হচ্ছে। মারা যাচ্ছে শতশত। ভারতে সবচেয়ে আক্রান্ত শহরগুলোর একটি মুম্বাই। দিনদিন খারাপ হচ্ছে সেখানকার পরিস্থিতি।

আক্রান্তের দিক থেকে করোনা উৎপত্তিস্থল চীনের উহানকে ছাড়িয়ে গেছে ভারতের অর্থনীতির রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই। বর্তমানে উহানের সংক্রমণের চেয়ে মুম্বাইয়ে মোট সংক্রমণ অনেক বেশি।

বিবিসি জানায়, করোনা সংক্রমণ শুরুর পর মুম্বাইয়ে অন্তত ৫১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন বলে রেকর্ড করা হয়েছে। ভারতে মোট সংক্রমিত হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৯০ হাজার। মুম্বাই হলো এই রাজ্যের রাজধানী। অথচ সমগ্র চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪৬ জন।

এ ছাড়া সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে ভারতের রাজধানী দিল্লিতেও। জুলাইয়ের শেষ নাগাদ সেখানে সংক্রমিতের সংখ্যা কমপক্ষে ৫ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা