আন্তর্জাতিক
বিশ্বজুড়ে করোনা

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় ৫ হাজার

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। ইউরোপে করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে এলেও গত দু’মাসে ৭৫ শতাংশ মৃত্যুই হয় উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ায়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা প্রায় ৫ হাজার।

করোনাভাইরাসের এই তাণ্ডব যেন দিন দিন বাড়েই চলেছে। গত এক সপ্তাহের মতো আজও বিশ্বজুড়ে এক লাখেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত ৭৩ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার প্রায় চার হাজার ৮০০ জনের প্রাণ গেল করোনাভাইরাসে। এতে মোট প্রাণহানি চার লাখ ১৩ হাজার ছাড়িয়েছে।

তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৩৬ লাখ ২ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

মঙ্গলবার সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। দেশটিতে মারা গেছেন ১২শ’র মতো মানুষ। এছাড়া ব্রাজিলে একদিনে রেকর্ড ৩২ হাজার ৯১ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৫০৩ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত সাড়ে ২০ লাখ।

৬শ’ প্রাণহানি হয়েছে মহামারির আরেক নতুন হটস্পট মেক্সিকোতে। মোট মৃত্যু ১৪ হাজারের বেশি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা