আন্তর্জাতিক
করোনার অ্যান্টিবডি থেরাপি

চীনে হিউম্যান ট্রায়াল শুরু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার আরেকটি অ্যান্টিবডি থেরাপির হিউম্যান ট্রায়াল শুরু করেছে চীন। মঙ্গলবার (৯ জুন) একজন স্বেচ্ছাসেবীকে অ্যান্টিবডি চিকিৎসার ডোজ দেওয়া হয়।

এই অ্যান্টিবডি চিকিৎসা পদ্ধতির উন্নয়নে কাজ করছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এলি লিলি এবং চীনা প্রতিষ্ঠান জুনশি বায়োসায়েন্সেস।

এলি লিলি জানিয়েছে,অল্প কিছুদিনের মধ্যে তারা যুক্তরাষ্ট্রেও প্রথম ধাপের গবেষণা শুরু করবে। বিজ্ঞানীরা প্রথমে জেএস০১৬ নামক এই অ্যান্টিবডি চিকিৎসা মানুষের মধ্যে ব্যবহার করা নিরাপদ কিনা তা পরীক্ষা করে দেখবেন। পরীক্ষায় কার্যকর ও নিরাপদ প্রমাণিত হলে তারপর তা প্রয়োগ করবেন।

প্রথম ধাপটি সফল হলে কীভাবে এটি সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা যায় তা নির্ধারণে আরও ট্রায়াল চালানো হবে বলে জানান গবেষকরা।

এই অ্যান্টিবডি নিজেই ভালো কাজ করে নাকি অন্যান্য অ্যান্টিবডির সঙ্গে মিশ্রণে এটি আরও কার্যকর ভূমিকা রাখে সেটিও যাচাই করে দেখা হবে। জেএস০১৬ নামক এই অ্যান্টিবডি ভাইরাসটিকে নিষ্ক্রিয় করে ফেলবে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিস-ভিত্তিক ওষুধ প্রতিষ্ঠান এলি লিলি থেকে এটি এ জাতীয় দ্বিতীয় অ্যান্টিবডি থেরাপি। কানাডাভিত্তিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান অ্যাবসেলেরার সঙ্গে ওই অ্যান্টিবডি চিকিৎসা ডেভেলপ করেছিল এলি লিলি। জুনশি বায়োসায়েন্সেস চীনের একটি বৃহৎ প্রতিষ্ঠান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা