আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ৪ লাখ ১২ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার ৯ জুন) ২৪ ঘণ্টায় প্রাণহানি ৪ হাজার ৭৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ লাখ ৯৮ হাজারেরও বেশি।

নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজারেরও অধিক। মোট আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১৮৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৯৭ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৭১ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪২ জনের। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৫ হাজারেরও বেশি।

ভারতে মঙ্গলবার মৃত্যু হয়েছে ২৪৬ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৭১৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজারেরও বেশি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৮০ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৯৩ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৪৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ৮৮ হাজার ৯৬২ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৫৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৯৭ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৩৯৯ জন।

স্পেনে আজ এবং গতকাল কেউ মারা যায়নি। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১৩৬ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৯ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৭৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৪৩ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজারেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ৩৫৪ জনের। এ পর্যন্ত মারা গেছে ১৪ হাজার ৫৩ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ২০ হাজারেরও বেশি।

ফ্রান্সে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ২৯৬ জনে। আক্রান্ত ১ লাখ ৫৪ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ জনে। আক্রান্ত ৮৩ হাজার ২২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

ফেনীতে বিএনপির জন্য অস্বস্তির বড় কারণ হয়ে উঠেছে যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা