আন্তর্জাতিক

দুই কোরিয়ার মধ্যে যোগাযোগ বন্ধ!

আন্তর্জাতিক ডেস্ক:

পিয়ংইয়ং বিরোধী লিফলেট ছড়ানোর কারণে দু’দেশের মধ্যে সব ধরনের অভ্যন্তরীণ যোগাযোগ বন্ধ রাখার কথা জানিয়েছে উত্তর কোরিয়া।

এমনকি দুই দেশের নেতাদের যোগাযোগের হটলাইনও বন্ধ করে দেয়া হবে।

সংবাদমাধ্যম কেসিএনএ’র এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) বিকেল থেকে পিয়ংইয়ং উত্তর-দক্ষিণের লিয়াজোঁ অফিসের মাধ্যমে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের যে যোগাযোগ হতো তা বন্ধ করে দেবে এবং একেবারেই সব সম্পর্ক ছিন্ন করবে।

এদিকে, মঙ্গলবারের এ ঘোষণায় তাৎক্ষণিক ভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সিউল। তবে তারা নিশ্চিত করেছে, তাদের সঙ্গে ফোনালাপ বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।

সোমবার (৮ জুন) সকালে তারা কোনো ফোন পায়নি, যদিও বিকেলে কথা হয়েছিল। তবে মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার হটলাইনে ফোন করেও সাড়া পায়নি দক্ষিণ কোরিয়া।

কেসিএনএর প্রতিবেদনে উত্তর কোরিয়া বলে, 'আমরা এ উপসংহারে পৌঁছেছি যে, দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি বসার কোনো প্রয়োজন নেই এবং তাদের সঙ্গে আলোচনা করারও কিছু নেই। কেননা তারা কেবল আমাদের ক্ষোভ জাগায়।'

এর আগে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং হুমকি দিয়ে জানান, 'দক্ষিণ থেকে উত্তরে দেশদ্রোহীদের লিফলেট পাঠানো বন্ধ না হলে, লিয়াজোঁ অফিস বন্ধ করে দেয়া হবে।'

২০১৮ সালের পানমুনজম সম্মেলনে দক্ষিণের প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে কিম জং উনের যে শান্তিচুক্তি হয়েছিল, লিফলেট ক্যাম্পেইনের কারণে সেটি ভঙ্গ হয়েছে বলে জানান তিনি।

উত্তর কোরিয়ার দেশদ্রোহীরা প্রায়ই দক্ষিণ থেকে বেলুনের মাধ্যমে উত্তরের বিভিন্ন অঞ্চলে লিফলেট বা বার্তা পাঠিয়ে থাকে। উত্তরের বাসিন্দারা শুধু রাষ্ট্রীয় বার্তা সংস্থার মাধ্যমে সংবাদ জানতে পারে এবং তাদের অধিকাংশের কাছেই ইন্টারনেট নেই।

তবে ধারণা করা হচ্ছে, শুধু সীমান্তের ওপারে লিফলেট পাঠানো সংক্রান্ত বিষয়ে দক্ষিণের সঙ্গে উত্তর কোরিয়া সব যোগাযোগ ছিন্ন করেছে, এমন নাও হতে পারে।

এ পদক্ষেপ উত্তরের বড় ধরনের কোনো পরিকল্পনার অংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা