আন্তর্জাতিক

করোনামুক্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র বিশ্ব। এই ভাইরাসে আক্রান্ত ও প্রাণ হারাচ্ছে লাখ লাখ মানুষ।

তবে আশার বিষয় হলো বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৩৫ হাজার ৪৯১ জন।

মঙ্গলবার (০৯ জুন) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে ৩৫ লাখ ৩৫ হাজার ৪৯১ জন বাড়ি ফিরেছেন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

এছাড়াও করোনায় মৃত্যু ও আক্রান্তের হিসাব দিয়ে আসা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, অচেনা ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৯৩ হাজার ৯৮৮ জন। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৬২৮ জন। লাখেরও বেশি মানুষ।

চীন থেকে করোনার প্রাদুর্ভাব শুরু। এরপর ইউরোপে তাণ্ডব চালায় প্রাণঘাতী এ ভাইরাস। তবে এখন ভাইরাসটির সংক্রমণের কেন্দ্র দক্ষিণ এশিয়া ও আমেরিকা। আর আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাসের আক্রমণে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত মানুষের সংখ্যা ২০ লাখ ২৬ হাজার ৪৯৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৫ জনের। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই কোনো দেশ।

করোনায় শনাক্ত মানুষের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ৭ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩৭ হাজার। দেশটিতে করোনায় মোট ৩৭ হাজার ৩১২ জন মারা গেছেন।

করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৪ লাখ ৭৬ হাজার ৬৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৭১ জনের।

যুক্তরাজ্য জুড়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত কমছে। দেশটিতে মোট ২৮ লাখ ৭ হাজার ৩৯৯ জন আক্রান্ত। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৯৭ জনে।

এদিকে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। ভারতে আক্রান্ত ২ লাখ ৬৫ হাজার ৯২৮ জন। আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। ১ লাখ ২৯ হাজার ৯৫ জন সুস্থ হয়ে উঠেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা