আন্তর্জাতিক
করোনা মোকাবিলায়

বাংলাদেশকে ৩১০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের প্রভাব মোকবেলায় বাংলাদেশকে প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে সহযোগী হিসেবে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশগুলোর এই সংগঠন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ কোনও সীমান্ত চিনে না। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন, এর সদস্য রাষ্ট্র এবং ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো এই মহামারি মোকাবিলায় টিম ইউরোপ নামে একটি যৌথ ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বজুড়ে ভাইরাসের বিস্তার প্রশমনে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ইউরো তহবিল গঠন করেছে। এর মাধ্যমে করোনার বিস্তার ঠেকাতে অংশীদার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করা হবে।

এরিমধ্যে বাংলাদেশের অনেক অঞ্চলে কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ কাজ করেছে সংস্থাটি। খাদ্যনিরাপত্তা, বেসরকারি খাত উন্নয়ন, স্বাস্থ্যখাতের মতো বিভিন্ন খাতে সহযোগিতা করছে ইইউ।

এগুলো ছাড়াও বাংলাদেশে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সহায়তা করতে আরও ৩৩৪ মিলিয়ন ইউরো অনুমোদন দিয়েছে। ভবিষ্যতে এই তহবিল আরও সম্প্রসারণ করা হতে পারে বলে জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব লাঘবে ২৬৩ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে। এর মধ্যে ১১৩ মিলিয়ন ইউরো বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত রফতানি শিল্পের শ্রমিকদের নগদ সহায়তা প্রদানে ব্যয় হবে।

এছাড়া সামাজিক নিরাপত্তা সম্প্রসারণের লক্ষ্যে ১৫০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি)। এর পাশাপাশি ৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো কক্সবাজারে শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বাংলাদেশের গবেষণা খাতের জন্য বরাদ্দ দেয়া হবে।

ঢাকার বিভিন্ন এলাকার ভাসমান মানুষদের জরুরি সেবায় ৭ লাখ ১৪ হাজার ৩৮৩ ইউরো ব্যয় করা হবে বলেও জানায় সংস্থাটি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা