আন্তর্জাতিক

চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা: এমআই সিক্স প্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের (এমআই-সিক্স) সাবেক প্রধান স্যার রিচার্ড ডিয়ারলাভ বলেছেন, একটি গুরুত্বপূর্ণ নতুন বৈজ্ঞানিক প্রতিবেদন অনুসারে করোনাভাইরাস প্রাকৃতিক নয়, একটি দুর্ঘটনায় তা ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি।

স্যার রিচার্ড ডিয়ারলাভ বলেন, আমি মনে করি এটি (মহামারি) একটি দুর্ঘটনায় শুরু হয়েছে। এতে প্রশ্ন জাগছে চীন যদি কখনও দায় স্বীকার করে তাহলে কি তারা আক্রান্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে? আমার মনে হয় এর ফলে বিশ্বের সব দেশ চীনের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে তা পুনর্বিবেচনা করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও চীনা নেতৃত্বের প্রতি তাদের আচরণ বিবেচনা করবে।

স্যার রিচার্ড যে গবেষণাকে উদ্ধৃত করেছেন তা সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি অব লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালের অধ্যাপক আঙ্গাস ডালগ্লেইশ ও নরওয়ের ভাইরোলজিস্ট বিরগার সোরেনসেন। প্রতিবেদনে তারা দাবি করেছেন, সার্স-কভ-২ ভাইরাসে স্পাইক প্রোটিন কৃত্রিমভাবে প্রবেশ করানো অংশ শনাক্ত করেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগে আমরা যেসব সার্স ভাইরাস নিয়ে গবেষণা করেছি সেগুলোর চেয়ে সার্স-কোভ-২ এর স্পাইকে তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে।
স্যার রিচার্ড এই গবেষণাকে মহামারির উৎস ও কীভাবে ছড়িয়ে পড়া নিয়ে যে বিতর্ক চলছে সেটির জন্য খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি মনে করি এই গবেষণা খুব গুরুত্বপূর্ণ এবং বিশ্বাস করি এতে বিতর্ক নতুন মোড় নেবে।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, চীনের উহানের একটি ভাইরোলজি গবেষণাগার থেকে করোনা ছড়িয়ে পড়েছে। তবে চীনা কর্তৃপক্ষ এই অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট বলে আখ্যায়িত করেছে। তাদের দাবি, সার্স-কোভ-২ এর মতো কোনও ভাইরাস নিয়ে কখনও গবেষণা হয়নি ওই গবেষণাগারে।
সাবেক এমআই-সিক্স প্রধান মনে করেন, বায়োসিকিউরিটি ব্যর্থতার কারণে ব্যাট করোনাভাইরাসের সঙ্গে করোনা ছড়িয়ে পড়ে থাকতে পারে। চীন ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়িয়ে দিয়েছে বলে মনে করেন না তিনি। তবে করোনার বিস্তারের তথ্য গোপন রাখার জন্য বেইজিংকে অভিযুক্ত করেছেন ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত এমআই-সিক্স প্রধানের দায়িত্ব পালন করা স্যার রিচার্ড।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা