আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ৪ লাখ ৭ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৭ হাজারেরও বেশি। সোমবার (৮ জুন) নতুন করে মারা গেছে ২ হাজার ৭৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ লাখ ৯৬ হাজারেরও বেশি।

নতুন করে আক্রান্ত হয়েছে ৭৬ হাজারেরও অধিক। মোট আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাজিলে নতুন করে মারা গেছে ৮১৩ জন। এর আগের দিন মারা গেছে ৫৫২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩১২ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১১২ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৭১ জনের। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৬ হাজারেরও বেশি।

ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২৬৬ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৪৭৪ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজারেরও বেশি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৮৬৯ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৪১৯ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৮৮৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ৭৬ হাজার ১৬৫ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৫৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৯৭ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৩৯৯ জন।

স্পেনে আজ কেউ মারা যায়নি। গতকাল মারা গেছে ১ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১৩৬ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৬৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৯৬৪ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজারেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ১৮৮ জনের। এ পর্যন্ত মারা গেছে ১৩ হাজার ৬৯৯ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ১৭ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ জনে। আক্রান্ত ৮৩ হাজার ২২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা