আন্তর্জাতিক

লাদাখ থেকে সেনা সরালো ভারত-চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লাদাখ সীমান্তে উত্তেজনা কিছুটা কমেছে। সমস্যা নিরসনে আগ্রহী হয়ে উঠেছে চীন ও ভারত উভয়েই। সম্প্রতি লাদাখ থেকে সেনা সরিয়ে নিয়েছে দেশ দুইটি।

বুধবার (১০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্যাংগং সো লেক এলাকা ছাড়া চীনা সেনাবাহিনী দুই থেকে তিন কিলোমিটার সরে গিয়েছে। চীনের পাশাপাশি ভারতও তাদের সেনা ও যানবাহন ওই এলাকা থেকে সরিয়ে নিয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এ সমস্যা নিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলতি সপ্তাহে আলোচনা হতে পারে। পেট্রোলিং পয়েন্ট ১৪ (গালোয়াঁ), পেট্রোলিং পয়েন্ট ১৫ এবং গুরুত্বপূর্ণ এলাকায় আলোচনা হতে পারে।

চীনের সেনাদের সঙ্গে আলোচনার জন্য এরই মধ্যে চুসুলে পৌঁছেছে ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল।

গত সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, যত দ্রুত সম্ভব চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে প্রস্তাবনা চায় ভারত।

গত ৫ ও ৬ মে প্যাংগং লেক এলাকায় দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে বিচ্ছিন্ন লড়াইয়ের পরেই সীমান্তে উত্তেজনা ছড়ায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা