আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারামের হামলা, নিহত ৬৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বর্নো প্রদেশে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে এই হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বোকো হারামের বন্দুকধারীরা মঙ্গলবার দুপুরের দিকে বোর্নো রাজ্যের গুবিও এলাকার ফাদুমা কলোরাম গ্রামে আক্রমণ করে। তারা এসেছিল বিভিন্ন যানবাহন এবং মোটরসাইকেলে করে। এসময় তাদের হাতে ছিল একে-৪৭ রাইফেল। তারা গ্রামবাসীদের ওপর এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এতে কমপক্ষে ৬৯ জন প্রাণ হারায়।

তারা কেবল হত্যাকাণ্ড চালিয়েই থামেনি। ওই গ্রাম থেকে ১২০০ গবাদি পশু ও উট এবং মালামাল লুট করেছে। শুধু তাই নয়, পুরো গ্রামটি জালিয়ে দিয়েছে হামলাকারীরা। স্থানীয় বাসিন্দা, সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের (সিজেটিএফ), এবং কিছু সেনা সদস্য এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানায়, বোকো হারামের গতিবিধির খবর নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে পাচার করার সন্দেহে বন্দুকধারীরা ওই গ্রামবাসীর ওপর এই ভয়াবহ হামলা চালিয়েছে।

সিজেটিএফের যোদ্ধা কচল্লাহ বামু বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি দুর্ভাগ্যজনক দিন।’ তারা এসে আমাদের লোকদের হত্যা করেছে।’

তবে নাইজেরিয়ার কোনও সামরিক মুখপাত্রের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বোকো হারাম এবং ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশ (আইএসডব্লিউএপ) এবং উত্তর-পূর্ব নাইজেরিয়ায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাদের হামলার মুখে বাস্তুচ্যুত হয়েছে আরও লক্ষ লক্ষ মানুষ।

২০১৬ সালে বোকো হারাম থেকে বেরিয়ে আসা আইএসডব্লিউএপি’র হামলার প্রধান লক্ষ্য সামরিক বাহিনী হলেও তারা বেসামরিক নাগরিকদের ওপরও হামলা ক্রমেই বৃদ্ধি করছে বলে অভিযোগ রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা