আন্তর্জাতিক

একদিনে এমিরেটস'এ বিশাল ছাঁটাই

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্ব মহামারি করোনাভাইরাস সংকটের মধ্যে দুবাই ভিত্তিক সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এমিরেটস একদিনে ছয়শ’ পাইলটকে চাকরি থেকে ছাঁটাই করেছে।

বুধবার (১০ জুন) একদিনে ছয়শ’ পাইলট ছাড়াও সাতশ’ কেবিন ক্রু'কে ছাঁটাই করেছে এমিরেটস।

ছাঁটাই হওয়া অধিকাংশ পাইলট এয়ারবাস এ-৩৮০ প্লেনে প্রবিশনারি ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।

এর ফলে এ-৩৮০ প্লেনের যাবতীয় কার্যক্রম এমিরেটস কমাতে চাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন এমিরেটস করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মীদের ছাঁটাই করছে। এখন পর্যন্ত ৭৯২ জন পাইলটকে ছাঁটাই করেছে এয়ারলাইনটি।

এক বিবৃতিতে এয়ারলাইন্সটির এক মুখপাত্র জানান, আমাদের সঙ্গে কাজ করেছেন এমন দারুণ কয়েকজন মানুষকে এ দুঃসময়ে দুর্ভাগ্যজনকভাবে বিদায় জানাতে বাধ্য হচ্ছি আমরা। তবে চাকরি রক্ষা করতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

এমিরেটস'এ প্রায় ৭০ হাজার মানুষ কাজ করে থাকেন। বর্তমান করোনা পরিস্থিতিতে বিশাল এই কর্মী সংখ্যার এক তৃতীয়াংশ ছাঁটাই করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা