আন্তর্জাতিক

জীবন বাঁচাতে নগ্ন প্রতিবাদ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার জেরে পুরো পৃথিবীই যেন স্তব্ধ। আমেরিকা, রাশিয়ার মতো উন্নত দেশগুলোতেও আর্থিক দুরাবস্থা চরমে পৌঁছেছে।

দীর্ঘ সময় লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। বিশেষকরে রেস্তোঁরা ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে। কাজ হারিয়েছেন বহু শেফ। লকডাউন শিথিল হওয়ায় তাই এবার কাজ শুরুর দাবিতে নগ্ন হয়ে প্রতিবাদ করলেন রাশিয়ান শেফরা।

দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় সেখানে লকডাউনের নিয়ম আগের থেকে শিথিল করা হয়েছে। কিছু ক্ষেত্রে লকডাউনে শিথিলতার ঘোষণা করেছে পুতিন সরকার।

তবে রেস্তোঁরা ব্যবসার ব্যাপারে এখনো কিছু জানায়নি প্রশাসন। আর তাই এর প্রতিবাদে অংশ নেয়া শেফরা জানিয়েছেন, তাদের কাছে আর কিছুই করার নেই। প্রায় নগ্ন হয়ে যাওয়ার মতোই অবস্থা। তাই তাদের এই ভিন্ন প্রতিবাদ।

সাইবেরিয়ান সিটির শেফ পাভেন বলেন, আমরা তো স্ট্রিপ শো করছি না। কোনো শো-অফ করার জন্য এই প্রতিবাদ নয়। আমাদের শুধু একটাই দাবি, তা হচ্ছে কাজ।

তিনি আরও বলেন, শপিং মল খুলেছে অনেক জায়গায়। সুপার মার্কেটে লোকজন যেতে পারছে। পাবলিক ট্রান্সপোর্ট চালু হয়েছে। এসব জায়গার থেকে রেস্তোরাঁ তো অনেক বেশি সুরক্ষিত। দেশে এবার করোনা সংক্রমণ কমছে। এভাবে আর কতদিন আমরা চালাব। কাজ না থাকলে জীবন চলবে কীভাবে!

২৩ জুন লকডাউন পুরোপুরি তুলে নেবে পুতিন সরকার। তার আগে রেস্তোরাঁ মালিকদের বলা হয়েছে, ছাদ বা ফাঁকা জায়গায় খাবার পরিবেশন করতে হবে। ইনডোর রেস্টুরেন্ট ও পানশালা বন্ধ থাকবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা