জাপান
আন্তর্জাতিক

জাপানে সংসদ নির্বাচনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আগামী ৩১ অক্টোবর ভোটগ্রহণ করা হবে। চার বছরের জন্য নির্বাচিত নিম্নকক্ষের বর্তমান মেয়াদ অক্টোবরের ২১ তারিখে উত্তীর্ণ হয়ে যাবে।

জাপান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম পার্লামেন্টের নিম্নকক্ষের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে সবকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে।

জাপানের সংবিধানে বলা আছে, নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ৪০ দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ সরকারকে নির্ধারণ করে নিতে হবে।

প্রধানমন্ত্রী কিশিদা আশা করছেন, করোনাভাইরাস সংক্রমণের হার ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় তার দল এলডিপি ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হবেন।

স্থানীয় সংবাদপত্র পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ ভোটার চান কিশিদার প্রশাসন করোনাভাইরাস নিয়ে সবচেয়ে বেশি কাজ করুক।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের চেয়ে এলডিপির জনসমর্থন বেশি। এলডিপিকে ভোট দিতে চান ৪৭ শতাংশ মানুষ।

কিশিদা বলেছেন, কোমেই পার্টির সঙ্গে যে জোট গঠন করা হয়েছে তাতে নিম্নকক্ষে মোট ৪৬৫টি আসনের মধ্যে ২৩৩টিতে তারা বিজয়ী হবেন বলে আশা করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান...

কর্ণফুলীতে ট্রলারে আগুনের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু  

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়...

নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামের এক মা...

ঢেউটিন চাইতে যাওয়ায় কৃষককে জরিমানা করলেন ইউএনও

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদে ঢেউটিন সহায়তার আবেদন নিয়ে যাওয়ায় এক কৃষককে প্র...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা