সোনার গহনা
আন্তর্জাতিক

হবু স্ত্রীকে ৬০ কেজি সোনার গহনা উপহার

আন্তর্জাতিক ডেস্ক: বিয়েতে হবু স্ত্রীকে ৬০ কেজি সোনার গহনা উপহার দিতে একদম তাক লাগিয়ে দিয়েছেন এই যুবক। বিয়েতে ৬০ কেজি সোনার গহনা পরা ওই কনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুবেই প্রদেশের ওই কনের ভারি এসব বিয়েতে আসা অতিথিদের পাশাপাশি নজর কেড়েছে নেটিজেনদেরও।

বিভিন্ন দেশে বিয়েতে সোনার গহনার পরার চল রয়েছে। তবে এতো বেশি গহনা পরে কনের নড়াচড়া করাটাই কষ্টকর হয়ে গিয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ভাইরাল ছবিতে কনেতে সাদা পোশাক আর হাতে গোলাপের তোড়া হাতে দেখা গেছে। তবে এতো ভারি গহনার কারণে কনের হাঁটতে কষ্ট হওয়ায় বর তাকে সাহায্য করছে বলে দেখা গেছে।

চীনের স্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবক যৌতুক হিসেবে কনেকে ৬০ কেজি সোনার গহনা দিয়েছেন। কনেকে ৬০টি সোনার নেকলেস দেওয়া হয়েছে, যার প্রত্যেকটি প্রায় এক কেজি।

নেকলেস ছাড়াও কনের দুই হাতে বড় দুইটি সোনার চুড়ি পরতে দেখা গেছে। সেগুলোও বরের পরিবারের তরফ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।

ওই যুবক ধনী পরিবারের সদস্য বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। চীনের স্থানীয়রা সোনাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। এছাড়া সোনা মর্‌যাদা বাড়ানোর পাশাপাশি খারাপ আত্মার প্রভাব ও দুর্ভাগ্য থেকে মুক্তি দেয় বলে স্থানীয়রা বিশ্বাস করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা