ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লেবাননে শোক দিবস আজ

সাননিউজ ডেস্ক: লেবাবনের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সহিংসতায় নিহতদের স্মরণে শোক দিবসের ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

জাতীয়ভাবে শুক্রবার (১৫ অক্টোবর) দেশটিতে শোক দিবস পালন করা হবে। তিনি গোলাগুলির ঘটনায় উদ্বেগ জানিয়ে দেশে শান্তি বজায় রাখারও আহ্বান জানিয়েছেন।

বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের এক বিক্ষোভে গুলি চালানো হয়। এতে ছয়জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৩০ জন। এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দেশটির বিচারপতি তারেক বিতারকে বৈরুত বন্দর বিস্ফোরণের তদন্ত থেকে সরিয়ে দেওয়ার দাবিতে এই বিক্ষোভ হচ্ছিল। হিজবুল্লাহর শত শত সমর্থক কালো পোশাক পরে জাস্টিস প্যালেসের বাইরে জড়ো হয়।

নিকটবর্তী তৈয়্যুন পাড়া থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। লেবানিজ রেডক্রস জানিয়েছে, এখন পর্যন্ত ৫ নিহত ও ২৫ জন আহতের খবর জানা গেছে। কারা গুলি চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা