মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং
আন্তর্জাতিক

মিয়ানমারকে আসিয়ানে না রাখার বৈঠক আজ

সাননিউজ ডেস্ক: আসিয়ান সম্মেলনে মিয়ানমারকে না রাখার বিষয়ে শুক্রবার (১৫ অক্টোবর) বৈঠক হতে যাচ্ছে। আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে সিদ্ধান্ত নেবেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের বৈঠকে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংকে আসন্ন আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলন থেকে বাদ দেওয়ার বিষয়ে আলোচনা হবে। এ নিয়ে ভার্চ্যুয়াল বৈঠক করবেন আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আসিয়ানের চেয়ারম্যান পদে থাকা ব্রুনেই বৈঠকে সভাপতিত্ব করবে।

রয়টার্সের অন্য আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক জান্তা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশেষ দূতের মিয়ানমার সফর আটকায়নি। জান্তার এক মুখপাত্র বলেন, বিশেষ দূত অভিযুক্ত অং সান সু চির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না।

জান্তা মুখপাত্র জাও মিন তুন অভিযোগ করেন, সামরিক বাহিনীর অনুমোদনে জাতিসংঘ দূত মনোনয়নে বিলম্ব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আন্তর্জাতিক বিষয়ে জড়িত হওয়ার ক্ষেত্রে জাতিসংঘ এবং অন্যান্য দেশ ও সংস্থার দ্বৈত মান পরিহার করা উচিত।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা