আন্তর্জাতিক

আফগানিস্তানে পাক বিমান চলাচল বন্ধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ’র কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তালেবান। একই সঙ্গে আফগানিস্তানের বেসরকারি বিমান সংস্থা কাম এয়ারের কারযক্রম বন্ধ করে দেওয়া হতে পারে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে। আফগানিস্তানের স্থানীয় একটি সংবাদ সংস্থা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে আফগান বেসামরিক বিমান চলাচল সংস্থা জানায়, ওই দুটি বিমান সংস্থা যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভাড়া না নেয়, তাহলে কাবুল থেকে ইসলামাবাদের ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে।

নীতিমালা ভঙ্গ করলে বিমান সংস্থা দুটিকে জরিমানার পাশাপাশি শাস্তিও দেওয়া হবে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ কাবুল থেকে ইসলামাবাদে যাওয়ার টিকেটের দাম আড়াই হাজার ডলার নির্ধারণ করার পর তালেবান সরকারের পক্ষ থেকে ওই বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে নীতিমালা ভঙ্গের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অভিযোগ করে প্রশাসনকে সহযোগিতা করার ব্যাপারে যাত্রীদের অনুরোধ করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা