উত্তর কোরিয়া
আন্তর্জাতিক

অনাহারের ঝুঁকিতে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের এক বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন উত্তর কোরিয়ার দুর্বল শিশু এবং বয়স্ক মানুষেরা অনাহারের ঝুঁকিতে রয়েছেন।

দেশটিতে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এই ঝুঁকির জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেন। আর করোনা সংক্রান্ত অবরোধ খাদ্য সংকটকে আরও তীব্র করে তুলেছে বলে মনে করেন তিনি।

জাতিসংঘ দূত টমাস ওজেয়া কুইনটানা বলেছেন, এসব কারণে উত্তর কোরিয়ার নাগরিকেরা প্রতিদিনই মর্যাদার সঙ্গে জীবনযাপনে হিমশিম খাচ্ছে। সংকট এড়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তাগিদ দেন তিনি। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির জন্য এই নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।

ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। করোনা সংক্রমণের আশঙ্কায় নিজেদের সীমান্ত বন্ধ করে রেখেছে তারা। ফলে বন্ধ হয়ে গেছে চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ। অথচ খাদ্য, সার আর জ্বালানির জন্য চীনের ওপর নির্ভর করে উত্তর কোরিয়া।

এই সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বীকার করেন তার দেশ মারাত্মক পরিস্থিতিতে রয়েছে। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির খবরও রয়েছে। গত জুনে এনকে নিউজ জানায় দেশটিতে এক কেজি কলা বিক্রি হচ্ছে ৪৫ মার্কিন ডলারে।

সর্বশেষ প্রতিবেদনে জাতিসংঘ দূত টমাস ওজেয়া কুইনটানা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উত্তর কোরিয়ার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। এতে করে দেশটিতে মানবিক এবং জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছানো সম্ভব হবে বলে জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা