জাপান
আন্তর্জাতিক

জাপানে আত্মহত্যার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারি শুধু মানুষের শারীরিক ক্ষতিই নয়, ভয়ংকর প্রভাব ফেলেছে মানসিক স্বাস্থ্যের ওপরও। সম্প্রতি তারই নজির দেখা গেছে জাপানে। করোনাকালে সেখানে যত শিশু আত্মহত্যা করেছে, তা দেশটির ইতিহাসেই সর্বোচ্চ।

গত বুধবার (১৩ অক্টোবর) জাপানি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে।

জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের জরিপ বলছে, করোনাভাইরাস মহামারিতে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর ২০২০ শিক্ষাবর্ষে (এপ্রিল থেকে মার্চ) দেশটিতে চার শতাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আসাহি পত্রিকার তথ্যমতে, ১৯৭৪ সালে জাপানে এ ধরনের হিসাব রাখা শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক শিশুর আত্মহত্যার ঘটনা।

এনএইচকে জানিয়েছে, জাপানের স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি, হয়রানি, আত্মহত্যাসহ বিভিন্ন বিষয়ে প্রতি বছর জরিপ চালায় দেশটির সরকার। গত বুধবার প্রকাশ করা হয়েছে এ সংক্রান্ত সবশেষ প্রতিবেদন।

জরিপে দেখা যায়, ২০২০ শিক্ষাবর্ষে জাপানে এলিমেন্টারি থেকে হাইস্কুল পড়ুয়া অন্তত ৪১৫ শিক্ষার্থী নিজের প্রাণ নিয়েছে, যা আগের বছরের তুলনায় ১০০ জন বেশি। এই শিক্ষাবর্ষে জাপানে এলিমেন্টারি স্কুলের সাতজন, জুনিয়র হাইস্কুলের ১০৩ জন ও সিনিয়র হাইস্কুলের ৩০৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বেড়েছে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া শিক্ষার্থীর সংখ্যাও। করোনাকালে দেশটিতে এলিমেন্টারি ও জুনিয়র হাইস্কুলগুলোর প্রায় দুই লাখ শিক্ষার্থী স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা