উইলিয়াম শ্যাটনার মহাকাশে যাত্রার আগে ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে কথা বলছেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৯০ বছর বয়সে মহাকাশে

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার নাগরিক উইলিয়াম শ্যাটনার ৯০ বছর বয়সে গেলেন মহাকাশ ভ্রমণে। বুধবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে প্রখ্যাত এই অভিনেতা মহাকাশের পথে যাত্রা করেছেন। মার্কিন বিলিয়নিয়ার জেফ বেজোসের মহাকাশ ভ্রমণ সংস্থা ব্লু অরিজিন থেকে এই যাত্রা করেন তিনি।

স্টার ট্রেক সিরিজে ইউএসএস এন্টারপ্রাইজের ক্যাপ্টেন জেমস টি কার্কের নামভূমিকায় অভিনয় করে উইলিয়াম শ্যাটনার খ্যাতি অর্জন করেছিলেন। ১১ মিনিটের এ যাত্রা সফলভাবে শেষ হলে বিশ্বের সবচেয়ে বয়সী মহাকাশযাত্রী হবেন তিনি।

বিবিসির তথ্য অনুযায়ী, ব্লু অরিজিনের রকেট নিউ শেপার্ডের দ্বিতীয় মহাকাশযাত্রায় শ্যাটনারের সঙ্গে আরও তিন যাত্রী থাকবেন। ব্লু অরিজিন জানাচ্ছে, কোম্পানিটির মিশন অ্যান্ড ফ্লাইট অপারেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট অড্রে পাওয়ার্স এবং নাসার একজন সাবেক ইঞ্জিনিয়ার মহাকাশভ্রমণে উইলিয়াম শ্যাটনারের সঙ্গী হয়েছেন।

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস গত জুলাই মাসে নিউ শেপার্ডের প্রথম মহাকাশভ্রমণে যাত্রী হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন তার ছোট ভাই মার্ক বেজোস। ৫৩ বছর বয়সী মার্ক নিউইয়র্কভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান রবিন হুডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বিশ্বের প্রথম দিককার বিমানচালক ৮২ বছরের ম্যারি ওয়ালেচ (ওয়্যালি ফাঙ্ক নামে সমধিক পরিচিত) এবং নেদারল্যান্ডসের একটি প্রাইভেট ইক্যুইটি ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের সিইও জোয়েস ড্যামেনের ১৮ বছরের ছেলে ওলিভার ড্যামেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

চিকিৎসা খাতে অক্সিজেন অবকাঠামোর বড় অংশ অচল

দেশে চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি।...

মধ্যপ্রাচ্যে সাত দশক ধরে সরকার উৎখালের চেষ্টা, কী পেল আমেরিকা?

ইরানের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ১৯৫৩ সালে উৎখাতের প...

চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।...

ইউএনও পরিচয়ে প্রতারক চক্রের চাঁদা দাবি: ফেসবুকে সতর্ক বার্তা

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে ফোনে...

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিয...

কালকিনিতে বেপরোয়া বালুবাহী ট্রলি-ট্রাক্টর, যানজটে ভোগান্তি

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের বেপরোয়া চলাচল বেড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা