আন্তর্জাতিক

গোখরার ছোবল খাইয়ে স্ত্রীকে খুন

আন্তর্জাতিক ডেস্ক: বিষধর গোখরা সাপের ছোবল খাইয়ে নিজের স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে ভারতের কেরালার কল্লাম জেলার এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কেরালার আদালত।

গত বছরের মে মাসে স্ত্রীকে অদ্ভুত উপায়ে হত্যার ঘটনা ঘটলেও সম্প্রতি এ মামলার রায়ের পর নতুন করে আলোচনায় উঠে আসে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, ২৫ বছর বয়সী স্ত্রী উথরাকে বিষধর সাপের ছোবল খাইয়ে খুন করেছেন তার স্বামী সূর্য।

পুলিশ জানায়, দুইবার সাপের ছোবল খাইয়ে স্ত্রী উথরাকে খুন করে সূর্য। সেই মামলায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে।

জানা গিয়েছে, ২০২০ সালের ৭ মে সাপের ছোবলে মৃত্যু হয় উথরার। প্রথমবার একটি ভাইপার সাপ কামড়ায় তাকে। পরে মে মাসে আবারও বিষধর কোবরা সাপ কামড়ায় উথরাকে। এরপর মারা যায় সে।

প্রাথমিকভাবে সবাই বিষয়টিকে দুর্ঘটনা হিসেবেই দেখলেও সন্দেহ হয়েছিলো উথরার বাবা আর ভাইয়ের। তারা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করলে তদন্ত করে পুলিশ জানতে পারে, উথরার মৃত্যুর বিষয়ে অনেকদিন ধরে পরিকল্পনা করছিলো তার স্বামী।

সে দুইবার সাপ ভাড়া নেয় সুরেশ নামক এক সাপুড়ের কাছ থেকে। প্রথম ছোবলের পর উথরার শরীর ভেঙে পড়লে বিষধর সাপ গোখরার ছোবল সে আর সহ্য করতে পারেনি। মারা যায় উথরা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

রায়পুরায় কুটির শিল্প ও পণ্য মেলা শুরু

নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেল...

নিষেধাজ্ঞার পরও পুতিনের কাছ থেকে ডিজেল কিনছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিম...

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় বাংলাদেশি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা