আন্তর্জাতিক

পাকিস্তান সফরে ইরানের সেনা প্রধান 

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি পাকিস্তান সফরে গেছেন। বুধবার (১৩ অক্টোবর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে তথ্য জানায়।

এর আগে মঙ্গলবার (১২ অক্টোবর) তিনদিনের সফরে তিনি ইসলামাবাদে পৌঁছান। পাকিস্তান সেনাবাহিনীর লজিস্টিক স্টাফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাকিব মেহমুদ মালিক তাকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সফরে জেনারেল বাঘেরি ইরানের একটি শীর্ষ সামরিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

ইরানের এই শীর্ষ সামরিক কমান্ডার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাকিস্তান সফরের দ্বিতীয় পর্বে তিনি করাচি যাওয়ার আগে ইসলামাবাদের সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন।

সফরকালে উভয় পক্ষ সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সন্ত্রাস দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করবে। এ সফরের ফলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক বাড়বে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, ইরানের সংবাদমাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, এ সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, সীমান্তে নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে। এছাড়াও আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদের বিরুদ্ধেও দেশ দুইটি কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা