ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদির হামলায় নিহত ১০৮

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা চলছে ইয়েমেনের পূর্বাঞ্চলের মারিব প্রদেশে। হামলার তৃতীয় দিনে প্রাণ হারিয়েছেন হুথি বিদ্রোহীদের শতাধিক সদস্য। বুধবার (১৩ অক্টোবর) সৌদি জোটের এক বিবৃতিতে থেকে প্রাণহানির এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সৌদি জোট বলেছে, বুধবার মারিবের আবদিয়া জেলায় জোটের বিমান হামলায় ইরান সমর্থিত হুথিদের ১০৮ জনের বেশি মারা গেছে। একই প্রদেশে মঙ্গলবার (১২ অক্টোবর) সৌদি জোটের হামলায় ১৩৪ জন এবং সোমবার (১১ অক্টোবর) ১৫৬ জন নিহত হন।

চলতি সপ্তাহে মারিবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় প্রাণহানির সংখ্যা প্রায় ৪০০ জনে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, ওই অঞ্চল দখলে হুথি বিদ্রোহীরা তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।

শিয়াপন্থী হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি জোট ব্যাপকভাবে বিমান হামলার ওপর নির্ভরশীল। তবে প্রাণহানির এই পরিসংখ্যান কীভাবে তৈরি করা হয়েছে সৌদি জোট সে বিষয়ে বিস্তারিত জানায়নি। ফরাসি বার্তাসংস্থা এএফপিও নিরপেক্ষভাবে প্রাণহানির তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

সৌদি সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়ায় জোটের বিবৃতির বরাতে বলা হয়েছে, আমরা গত ২৪ ঘণ্টায় আবদিয়া জেলায় হুথি মিলিশিয়া সদস্যদের লক্ষ্য করে ১৯টি অভিযান পরিচালনা করেছি। এই অভিযানে ১০৮ হুথি সদস্যের মৃত্যু হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা