আন্তর্জাতিক

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাজিকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, তাজিকিস্তান আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে।

সম্প্রতি তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রাহমান জাতিসংঘের ৭৬তম বার্ষিক সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে আফগানিস্তান সম্পর্কে বক্তব্য রাখার পর এই প্রতিক্রিয়া জানান তিনি।

আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, চার দিন আগে ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যুক্ত হয়ে ভাষণ দেন ইমাম আলী রাহমান।

এতে তিনি বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে তার নেই। তবে তিনি বিশ্বাস করেন, আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা সংকট সমাধানের জন্য দেশটিতে অবাধ নির্বাচন হওয়া প্রয়োজন; এর ফলে দেশটির সরকারে সব জাতি ও গোত্রের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে বিশ্বের বহু দেশ আফগানিস্তানে একটি ‘সম্ভাব্য’ মানবিক সংকট প্রতিহত করার লক্ষ্যে দেশটিকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সূত্র: পার্সটুডে

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা