জো বাইডেন
আন্তর্জাতিক

বুস্টার ডোজ নিলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা (কোভিড-১৯) থেকে সুরক্ষার জন্য বুস্টার ডোজ নিয়েছেন। এসময় তিনি করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে আমেরিকানদের টিকা নেওয়ারও আহ্বান জানান। ফার্স্ট লেডি জিল বাইডেনও করোনার বুস্টার ডোজ গ্রহণ করেন।

আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট বাইডেন প্রকাশ্যে টিকা গ্রহণ করেন। এসময় তিনি অন্যদের টিকা সরবরাহ করার আগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ ( ডব্লিউএইচও) বিশেষজ্ঞদের সমালোচনা প্রত্যাখ্যান করেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, বিশ্বে অন্যান্য দেশের তুলনায় আমরা বেশি কাজ করছি। আমরা আমাদের কাজের দায়িত্বটাই পালন করছি।

স্কুল খুলেছে, অর্থনৈতিক কার্যক্রম চলছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা জানি মহামারির সংক্রমণ কতটা ভয়াবহ এবং আমাদের জীবন নিরাপদ রাখতে হবে। আমাদের শিশুদের জীবন নিরাপদ রাখতে হবে।

এসময় তিনি টিকা নিতে অনিচ্ছুকদের আবারও টিকা নেওয়ার আহ্বান জানান এবং বলেন এটি ফ্রি এবং সহজলভ্য। এটি আমাদের জীবন বাঁচাবে এবং আশপাশের সবাইকেও নিরাপদে রাখবে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে নাগরিকদের সবশেষ টিকা নেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) গত সপ্তাহে ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার সমর্থন দেয় যাদের ৬৫ বছরের বেশি বয়স এবং যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য।

সিডিসি আরও অনুমোদন দেয় যে, যারা ফন্ট লাইনার, বিশেষ করে কারখানায় ঝুঁকির মধ্যে কাজ করছেন তারাও বুস্টার ডোজ নিতে পারবেন।

সিডিসির তথ্যমতে, দেশটির ১৮ কোটি ৩০ লাখ মানুষ টিকা নিয়েছেন অর্থাৎ শতকরা ৬৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে যুক্তরাষ্ট্রে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা