আন্তর্জাতিক

ভারতীয়দের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির কারণ দেখিয়ে হাজার হাজার ভারতীয়কে চীনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে শি জিন পিংয়ের সরকার। চীনের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ দিল্লি। এ সিদ্ধান্তকে ‘অবৈজ্ঞানিক’ বলে কটাক্ষ করেছে ভারত।

দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চীনে ২৩ হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী পড়াশোনা করেন। তাদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়তে যান। তা ছাড়া কয়েকশ ভারতীয় ব্যবসায়ীও পরিবার নিয়ে সে দেশে থাকেন।

২০১৯ সালের শেষ দিকে চীনে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরেই তারা দেশে ফিরেছিলেন। তার পর থেকে ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে চীন। ভারতীয়দের ভিসা দেওয়াও বন্ধ করেছে তারা।

এ বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর চীন সরকারের সঙ্গে কথা বলেন সেখানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিসরী। তিনি বলেন, দেড় বছরের বেশি সময় ধরে ভারতীয়দের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

কিন্তু ভারতে করোনা পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। এই সময় এ ধরনের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক। এ সিদ্ধান্তের ফলে হাজার হাজার ছাত্রছাত্রী ও ব্যবসায়ী সেখানে যেতে পারছেন না। মানবিকতার খাতিরে নিজেদের সিদ্ধান্ত বদল করা উচিত চীনের।

বিক্রম আরও জানান, মহামারি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতও বিদেশি নাগরিকদের ভিসা দিয়েছে। চীন থেকেও ব্যবসায়ীদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে। চীনেরও উচিত সেই পথে চলা।

চলতি মাসেই বিদেশি নাগরিকদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারা এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা