রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

পুতিনের অবকাশ যাপন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাইবেরিয়ায় কিছুদিন অবকাশ কাটিয়েছেন। এ সময় তিনি মাছ শিকার করেছেন, বিভিন্ন স্থান ঘুরেছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্প্রতি ভ্লাদিমির পুতিনের ছুটি কাটানোর কিছু ছবি প্রকাশিত হয়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে পুতিন সাইবেরিয়ার এক অজ্ঞাত স্থানে ছুটি কাটাচ্ছেন। নির্ভার ভঙ্গীতে তোলা ছবিগুলোতে পুতিনকে দেখা যাচ্ছে মাছ শিকার ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

মাথায় হান্টিং ক্যাপ ও ক্যামোফ্লাজ গায়ে বর্শি দিয়ে মাছ শিকার করতেও দেখা গেছে তাকে।

তবে সাইবেরিয়ার ঠিক কোন স্থানে কবে ছুটি কাটিয়েছেন পুতিন তা প্রকাশ করেনি ক্রেমলিন। তবে ধারণা করা হচ্ছে চলতি সেপ্টেম্বর মাসেরই কোনো সময় ছুটিতে ছিলেন পুতিন। তাদের প্রকাশিত ছবিতে পাহাড় ঘেরা এক তৃণভূমিতে হাঁটতে দেখা গেছে পুতিনকে।

জানা গেছে, সাইবেরিয়ায় অবকাশ কাটাতে যাওয়ার আগে করোনার পূর্বসতর্কতার অংশ হিসেবে পুতিন অল্প সময়ের জন্য সেলফ আইসোলেশন ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা