আন্তর্জাতিক

সাইবেরিয়ায় ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে প্রায় আট লাখ হেক্টর এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। যদিও এটি বিশ্বের সবচেয়ে ‘শীতলতম স্থান’। ডয়চে ভেলে জানিয়েছে, তাপপ্রবাহের সঙ্গে জোরে হাওয়া যুক্ত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

বুধবার (১৪ জুলাই) রাশিয়ার সরকারি সূত্র জানিয়েছে, এই দাবানল অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিচ্ছে। সামরিক বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করে দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীর পরিবহন বিমান থেকে ওয়াটার বম্বিং করা হয়েছে। আর হেলিকপ্টারগুলো অগ্নিনির্বাপক যন্ত্রপাতি পরিবহন করছে।

আগুন নিয়ন্ত্রণের সঙ্গে জড়িতদের কয়েকজন ডয়চে ভেলেকে জানিয়েছেন, সবচেয়ে খারাপ অবস্থা ইয়াকুটিয়াতে। সেখানে পাঁচ লাখ ৭৮ হাজার হেক্টরজুড়ে ১৪৪ স্থানে দাবানল জ্বলছে। পুরো সাইবেরিয়ায় মোট ৩০০ টি দাবানল জ্বলছে।

এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারনে দাবানল এমন চেহারা নিয়েছে, যা অতীতে কখনো হয়নি। সাইবেরিয়ার এই অঞ্চলে প্রায় প্রতি বছর দাবানলের ইতিহাস রয়েছে। কয়েক বছর ধরে ওই অঞ্চলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা